বিজয়নগরের আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিজয়নগরের আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২৪, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২৪, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ

 

রাজধানীর বিজয় নগরের হোটেল ৭১-এর গলির ২৮/২ ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে রাজধানীর বিজয়নগরের ভবনটির তিনতলায় একটি টিনশেড ঘরে হামিম ইলেকট্রনিক্সের গোডাউন। সেই গোডাউনেই আগুন লেগেছে। ভবনটির নিচে খাওয়ার আড্ডা নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানাতে পারেননি তিনি।

স্থানীয়রা জানান, ভবনে থাকা লোকজনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। আগুন যেন ছড়িয়ে না পরে ফায়ার সার্ভিস সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশের ভবনে গাড়ির টায়ারের গোডাউন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ