বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে ইশার মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে ইশার মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও এ পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (ইশা)। আজ বৃহস্পতিবার ইশার নেতারা এ কর্মসূচি পালন করেন।

এক বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বকীয়তা ও নৈতিকতা ধ্বংসের গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষাক্রম’২৩ প্রণয়ন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে দেশীয় বোধ-বিশ্বাসবিরোধী সেক্যুলার শিক্ষাক্রম দেশের সর্বস্তরের শিক্ষার্থী, অভিভাবক ও বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, পাঠ্যপুস্তকে ইসলামের অন্যতম বিধান পর্দার বিরুদ্ধে নানা কাল্পনিক গল্প সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। পাঠ্যবইয়ে বানর থেকে মানুষ হয়েছে এমন ছবি অঙ্কন করে আমাদের পুর্বপুরুষদের বানর হিসেবে সাব্যস্ত করার চক্রান্ত হচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির নীলনকশা নিয়ে এই পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। বিতর্কিত এই পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক আইনের আওতায় আনতে হবে এবং শিক্ষার্থীদের পাঠদান উপযোগী পাঠ্যক্রম তৈরি করতে যোগ্য ব্যক্তিদের হাতে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের নিকট চিঠি পাঠাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। তারপরও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল না করলে সারা দেশের কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছে সংগঠনটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ