বিদ্যুৎ সাশ্রয়ে অফিস-বাসার এসি বন্ধ করে দিলেন ইউএনও - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিদ্যুৎ সাশ্রয়ে অফিস-বাসার এসি বন্ধ করে দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২ ১২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২ ১২:২৪ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ বিদ্যুৎ সাশ্রয়ে নিজ কার্যালয়ের এসি ও ভেতরের ডেকোরেশনের সব বাতি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই। তিনি এ সংক্রান্ত একটি একটি নোটিশ টানিয়ে রেখেছেন । সেখানে তিনি সকলেল উদে্েযশে উল্লেখ করেছেন আপনারাও যার যার ব্যক্তিগত ক্ষেত্রে আন্তরিকভাবে বিদ্যুৎ সাশ্রয়ী হোন।নিজ অফিসের এসি বন্ধ করে তার ওপর এ কথাটি নোটিশ আকারে সেঁটে দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রশংসায় ভাসছেন। নোটিশের ছবিটি অনেকে ফেসবুকেও শেয়ার করছেন। বুধবার (২০ জুলাই) তার কার্যালয়ে গেলে দেখা যায় অফিসের প্রতিটি জানালা খুলে দেওয়া হয়েছে। যাতে করে বাইরের আলো বাতাস সহজেই প্রবেশ করতে পারে। শীতাতাপ যন্ত্রটি (এসি)বন্ধ রাখা হয়েছে। গরম বেশি থাকায় ফ্যান চালু রাখা হয়েছে।
শরীয়তপুরসদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে ও সরকারের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যকে মেনে চলার জন্য অনুরোধ করার আগে নিজেই সাশ্রয়ী হয়ে অন্যকে পরামর্শ দেবো। তিনি বলেন, বাসার এসিও বন্ধ রেখেছি। অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি, ফ্যান এমনকি বিনা প্রয়োজনে টেলিভিশন দেখাও বন্ধ করে দিয়েছেন তিনি। চলমান বিদ্যুৎ সংকট না কাটা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সবার উদ্দেশে বলেন, যার যার স্থান থেকে যদি আমরা সচেতন হই, তাহলে এ সংকট মোকাবিলা করা সহজ হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ