বিনা উস্কানিতে নয়া পল্টনে আক্রমণ চালিয়েছে পুলিশ : জিয়া পরিষদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিনা উস্কানিতে নয়া পল্টনে আক্রমণ চালিয়েছে পুলিশ : জিয়া পরিষদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ

 

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান, নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে জিয়া পরিষদ।

বৃহস্পতিবার পরিষদের সিনিয়র যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়েছে বিনা উস্কানিতে বিএনপির অফিসে হামলা, ‘ককটেল নাটক’, নেতাকর্মীদের ওপর পুলিশের গুলিবর্ষণ, লাঠিচার্জ করে নয়া পল্টনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। বিবৃতিতে এসব ঘটনার নিন্দা জানান তিনি।

বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দরা হলেন জিয়া পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: আবদুল কুদ্দুস, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. লুৎফর রহমান, অ্যাডভোকেট দেওয়ান মাহফুজুর রহমান ফরহাদ, মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব আবদুল্লাহিল মাসুদ, এম জহীর আলী, অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রকৌশলী রুহুল আলম, অধ্যাপক ড. আবু জাফর খান, রবিউল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ