বিপিএল নয়, মাশরাফি উপভোগ করেন ডিপিএল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিপিএল নয়, মাশরাফি উপভোগ করেন ডিপিএল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ণ

 

বয়স প্রায় ৪০ ছুঁইছুঁই তবে বয়সের ছাপ নেই তার মাঠের খেলায়। বলা হচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কথা। শেষবার তাকে বাংলাদেশের জার্সি চাপিয়ে মাঠে নামতে দেখা গিয়েছেলো ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর আর টাইগারদের হয়ে মাঠে নামেননি ম্যাশ। তবে জাতীয় দলের বাইরে থাকলেও নিয়মিত খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঘরোয়া লিগে।

সবশেষ অনুষ্ঠিত হওয়া বিপিএলে তার দল খেলেছে ফাইনাল। এছাড়া চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশনের খেলাতেও (ডিপিএল) তার দল রয়েছে তালিকার তৃতীয় স্থানে। বল হাতেও দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। এবারের ডিপিএলে ৯ ইনিংসে ১৬ উইকেট নিয়েছেন এই পেসার।

গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দশম ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় ঢাকা লেপার্ডসকে ১ রানে হারিয়েছে মাশরাফির দল লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচ শেষে সংবাদমাধ্যগুলোর মুখোমুখি হয়েই জানান, বিপিএলের থেকে বেশি উপভোগ করেন ডিপিএল। 

মাশরাফি বলেন, ‘ক্রিকেট উপভোগ না করার কোনো কিছু নেই। ছোটবেলা থেকে এই একটা জিনিস নিয়েই পড়ে আছি। উপভোগ করি বলেই খেলি, জাতীয় দলে খেলতে হবে এটা জরুরি না। এই যে আমরা খেলছি ডিপিএল, জাতীয় দলের অনেকে খেলছে, এটা একটা আলাদা মজা। আপনি যতই বলেন বিপিএল আসছে, তবুও ডিপিএল উপভোগ করি। কিন্তু ডিপিএলের মতো উপভোগ করি না কিছু।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ