বিপুল পরিমাণ গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিপুল পরিমাণ গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ

 

নীলফামারী প্রতিনিধি

মাদকবিরোধী এক বিশেষ অভিযানে নীলফামারীর জলঢাকা থেকে ১.৩২ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির ৬৮,৬২০ টাকা নগদ অর্থসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে জলঢাকা থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃত নারী হলেন নিলুফা বেগম (৩৭)। তিনি জলঢাকা পৌরসভার ২নং ওয়ার্ডের মাথাভাঙ্গা (জলঢাকা বাজার মাছহাটি) এলাকার মোঃ নুরুজ্জামান ওরফে সাদার স্ত্রী।

পুলিশ জানিয়েছে, নিলুফা বেগম দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাসা থেকে গাঁজার চালান এবং বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।

নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পুলিশ সুপার জনাব এ.এফ.এম তারিক হোসেন খাঁন মহোদয়ের দিক-নির্দেশনা এবং নীলফামারী সার্কেলের জনাব মোঃ ফারুক আহমেদ-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। একটি চৌকস পুলিশ টিম জলঢাকা পৌরসভার ২নং ওয়ার্ডের মাথাভাঙ্গা (জলঢাকা বাজার মাছহাটি) এলাকায় অভিযান চালিয়ে নিলুফা বেগমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থেকে ১.৩২ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির ৬৮,৬২০ টাকা নগদ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি আরও কয়েকজন আসামীর সহায়তায় দীর্ঘদিন ধরে গোপনে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে এলাকায় বিক্রয় করে আসছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, “আটক নারী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলার অভিযোগ রয়েছে। আমরা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি এবং আরও তথ্য সংগ্রহের জন্য আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে।”

এ ঘটনায় জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক)/৪১ ধারায় মামলা নং- ২০, তারিখ- ২৯/০৫/২০২৫ খ্রিঃ রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং শীঘ্রই পলাতক আসামীসহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ