বিমানবন্দরে মিষ্টি বিতরণ করলেন সিদ্ধার্থ-কিয়ারা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিমানবন্দরে মিষ্টি বিতরণ করলেন সিদ্ধার্থ-কিয়ারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ

 

রাজস্থানের সূর্যগড় দুর্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দিল্লি গিয়েছেন নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। নবদম্পতিকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ছিল ফটোগ্রাফারদের ভিড়। এ সময় দুজনের পরনে ছিল লাল রঙের পোশাক।

গতকাল (৮ ফেব্রুয়ারি) জয়সলমের থেকে দিল্লির উদ্দেশে রওয়ানা দেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের পর প্রথমবার দুজনে একেবারে সাদামাটা লুকে ধরা দেন। নববধূ কিয়ারার হাতে গোলাপি রংয়ের চূড়া এবং গলায় মঙ্গলসূত্র। কিয়ারা পরেছিলেন কালো রংয়ের পোশাক। সঙ্গে ছাই রংয়ের চাদর। কালো জ্যাকেট ও জিনস পরেই দেখা গেছে সিদ্ধার্থকে।

এরপরই লাল পোশাকে দিল্লি বিমানবন্দরে ধরা দেন নবদম্পতি। মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্রের পাশাপাশি কিয়ারার পরনে ছিল লাল রংয়ের সালোয়ার স্যুট। সিদ্ধার্থের পরনে লাল পাঞ্জাবি ও পায়জামা। কাঁধে কাশ্মীরি শাল।

বিমানবন্দরে উপস্থিত ফটোগ্রাফারদের মিষ্টিমুখ করান সিদ্ধার্থ-কিয়ারা। সিদ্ধার্থ সবার দিকে মিষ্টির প্যাকেট এগিয়ে দিয়ে বলেন, এটা সংবাদমাধ্যমের ভাইবোনদের জন্য।

এদিকে আজ (৯ ফেব্রুয়ারি) সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশন পার্টি। আত্মীয়রাই মূলত এ দিনের রিসেপশন পার্টিতে আসবেন বলেই খবর। এরপর মুম্বাইয়ে পাড়ি দেবেন তারা। ১২ ফেব্রুয়ারি সেখানেও একটি রিসেপশন পার্টি রয়েছে। বি-টাউনের অনেকের ওই পার্টিতে অংশ নেওয়ার কথা। মুম্বাইয়ের ৭০ কোটি টাকার বাংলোতেই সংসার পাতবেন দুজনে।

দীর্ঘ গোপন প্রেমের পর গেল ৭ ফ্রেব্রুয়ারি সোত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। ব্যয়বহুল এই বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনেক বলিউড তারকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ