বিয়ে করলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ে করলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১৩, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১৩, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘদিনের পার্টনার ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন। এ জন্য রাজধানী ওয়েলিংটন থেকে প্রায় ৩১০ কিলোমিটার উত্তরে নর্থ আইল্যান্ডের হক’স বে’তে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রিত কয়েক ডজন অতিথির সামনে ৫ মিনিট বক্তব্য রাখেন মিস আরডেন। —বিবিসি

২০২২ সালেই তাদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু তখন দেশজুড়ে কোভিড মহামারির প্রেক্ষাপটে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জাসিন্দ আরডেনের সরকার।

ফলে তখন তাকে বিয়ে বাতিল করতে হয়। এক দশক ধরে এই যুগল একসঙ্গে অবস্থান করছেন। এ সময়ে তাদের একটি মেয়ে হয়েছে। তার নাম রাখা হয়েছে নেভে।

বিয়েতে জাসিন্দা আরডেন পরেছিলেন ডিজাইনার জুলিয়েটে হোগানের ডিজাইন করা একটি ধবধরে সাদা গাউন। এই ডিজাইনার সাবেক প্রধানমন্ত্রী আরডেনের ঘনিষ্ঠ বন্ধু। আরডেনের জুতা নেয়া হয়েছে ক্যাওয়াস অ্যান্ড হারমোনির ডিজাইনের মাউন্ট মুঙ্গানাউ থেকে। মেয়ে নেভে বিয়ের অনুষ্ঠানে তার পিতার সঙ্গে হেঁটে আসে। নানী লরেল আরডেনের বিয়ের পোশাক দিয়ে তৈরি করা একটি পোশাক পরেছিল নেভে।

জাসিন্দা আরডেনের বয়স ৪৩ বছর। তিনি কমপক্ষে ৫ বছর নিউজিল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন। অবশেষে তিনি গত জানুয়ারিতে ঘোষণা দেন পদত্যাগের। নেতৃত্ব দেয়ার ধরনের জন্য তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।

বিশেষ করে ২০১৯ সালে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে যে ভয়াবহ হামলা হয় এবং তার প্রেক্ষিতে তিনি যে ভূমিকা নেন, তার প্রশংসা করা হয় বিশ্বজুড়ে।

পার্লামেন্টে দেয়া শেষ বক্তব্যে তিনি ক্লার্ক গেফোর্ডের উদ্দেশ্যে বক্তব্যে বলেন- চলো এবার আমরা বিয়ে করে ফেলি। পদত্যাগ করার পর তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে তিনটি ফেলোশিপ নিচ্ছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ