বিয়ে’ নিয়ে যা বললেন সমন্বয়ক সার্জিস আলম - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ে’ নিয়ে যা বললেন সমন্বয়ক সার্জিস আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শুক্রবার (৩১ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। এবার নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সারজিস।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এক স্ট্যাটাসে তিনি নিজেও বিয়ের বিষয়টি স্পষ্ট করেন।

ওই স্ট্যাটাসে সারজিস লিখেন, ‘আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। গতকাল (শুক্রবার) আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। দু’ পরিবারের উপস্থিতিতে মসজিদে বাদ আসর ছোট পরিসরে এই বিবাহ সম্পন্ন হয়।’

তিনি বলেন, ‘যারা বিভিন্ন মাধ্যমে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, দোয়া করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। পারিবারিকভাবে ছোট পরিসরে হওয়ায় কাছের অনেক শুভাকাঙ্ক্ষীকে বলতে পারিনি। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে সুবিধাজনক সময়ে কিছুটা বড় পরিসরে একসাথে মিলিত হওয়ার ইচ্ছা আছে। আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে, শুক্রবার এক ফেসবুক পোস্টে সারজিসের বিয়ের বিষয়টি জানিয়ে স্ট্যাটাস দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওই পোস্টে তিনি লেখেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ