বিরক্ত প্রকাশ করলেন শিশু শিল্পী হিসেবে পরিচিত পাওয়া দীঘি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিরক্ত প্রকাশ করলেন শিশু শিল্পী হিসেবে পরিচিত পাওয়া দীঘি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২ ২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২ ২:২৮ অপরাহ্ণ

 

শিশু শিল্পী হিসেবে পরিচিত পাওয়া অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি পর্দার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি নিয়মিত। যতটা না আলোচনায় থাকেন কাজের খবর দিয়ে তার চেয়ে বেশি থাকেন অন্যান্য বিষয়ে। সম্প্রতি এই অভিনেত্রীর ওজন নিয়ে বেশ সরব নেটিজেনরা। বিভিন্ন পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে তাকে ওজন কমানোর উপদেশ দেন তারা। এ নিয়ে তিনি বিরক্তি প্রকাশ করলেন নেট দুনিয়ায়।

রোববার (১১সেপ্টম্বর) ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন দীঘি। সেখানে লিখেছেন, ‘সবাই আমার ওজন নিয়ে এতটাই চিন্তিত যে, তারা আক্ষরিক অর্থেই ভুলে গেছে আমি আসলে একজন অভিনেত্রী যার কাজ মূলত অভিনয় করা, জিম প্রশিক্ষক নয়।’

দীঘির এই পোস্টের মন্তব্যের ঘরে এসে অনেকেই তাকে সমর্থন জানিয়েছেন। অভিনেত্রী নুসরাত ফারিয়াসহ অনেকে তাকে এসবে পাত্তা দিতে না করেছেন।

শিশু শিল্পী হিসেবে অভিনয় দিয়ে মন জয় করেছিলেন সবার। পেয়েছেন তিন-তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে বড় বেলায় এসে পর্দায় নিজেকে তিনি মেলে ধরতে পারেননি সেভাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ