বিশ্ব ইজতেমা উপলক্ষে তারেক রহমান এর বাণী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্ব ইজতেমা উপলক্ষে তারেক রহমান এর বাণী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
“বিশ্ব ইজতেমা উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করছি। তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
টঙ্গীতে বিশ্ব ইজতেমা বিশ্ব মুসলমানের দ্বিতীয় বৃহত্তম জমায়েত। বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী দেশ—বিদেশের অগণিত ধর্মভিরু মানুষের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি। ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির জন্য বিশ্ব ইজতেমায় বাংলাদেশসহ সারাবিশ্ব থেকে লাখো মানুষের সমাগম ঘটে ঢাকার অদুরে তুরাগ নদীর তীরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে। মহান আল্লাহ’র নামে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। মোমিন—মুসলমানদের এই ঐতিহাসিক জমায়েত উপলক্ষে আমি আল্লাহ’র দরবারে দোয়া করছি—বিশ্বের সকল মানুষ যেন সংঘাত ও হানাহানি থেকে মুক্ত হয়ে সুখী ও আনন্দময় জীবন—যাপন করতে পারেন। বিশ^ব্যাপী মুসলিম সম্প্রদায়ের কল্যাণের জন্য আমি মহান রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ