বুবলীকে চিনেন না অপু বিশ্বাস! - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বুবলীকে চিনেন না অপু বিশ্বাস!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর ঝগড়াঝাটির কথা সবার জানা। বিষয়টি ধারাবাহিকভাবে চলছে। তারা একে অন্যকে আহত করতে শব্দ প্রয়োগে বাছ-বিচার করেন না। এবার এই কোন্দলে যুক্ত হলো নতুন এক নাম। তিনি বুবলীর বড় বোন কণ্ঠশিল্পী মিমি।

একটি ভিডিওতে অপু বিশ্বাসকে নিয়ে বিভিন্ন ধরনের অপমানসূচক মন্তব্য করেছেন মিমি। টোকাইসহ বিভিন্ন শব্দ প্রয়োগের মাধ্যমে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। বিষয়টি বুবলী চুপ থাকলেও মুখ খুলেছেন অপু।

বিষয়টি নিয়ে কথা বলতের ইচ্ছুক নন জানিয়ে সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘বুবলী কে? তাকেই তো আমি চিনি না।’

তিনি বলেন, ‘এখন আমার সব চিন্তা ভাবনা কাজ ও পরিবার নিয়ে। অন্যদিকে নজর দেওয়ার একদম সময় নেই। কে, কি বলল- সেসব বিষয়ে কথা বলারও কোনো ইচ্ছে নাই। আশা করি, এ বছর ভক্ত-দর্শকদের ভালো কিছু ছবি উপহার দিতে পারব।’

এদিকে প্রিয় তারকাকে নিয়ে যা খুশি বলায় মিমির ওপর নাখোশ অপুর ভক্তরা। তারা অপুকে নিয়ে মিমির এহেন কথাবার্তা মানতে পারছেন না। সেইসঙ্গে সাধারণ নেটাগরিকরাও অপু-বুবলীর মাঝে মিমির প্রবেশকে ভালোচোখে দেখছেন না। অনেকে মনে করছেন ইস্যুটি নিয়ে কথা বলে ভাইরাল হতে চান এই গায়িকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ