বৃটেনে বাংলাদেশী কমিউনিটির সর্বোচ্চ স্বেচ্ছাসেবী হিসাবে স্বীকৃতি পেলেন আবুতাহের চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৃটেনে বাংলাদেশী কমিউনিটির সর্বোচ্চ স্বেচ্ছাসেবী হিসাবে স্বীকৃতি পেলেন আবুতাহের চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বৃটেনে বসবাসরত ৬ লাখ বাংলাদেশীর মধ্যে সর্বোচ্চ ভলান্টিয়ার তথা স্বেচ্ছাসেবক হিসাবে স্বীকৃতি পেলেন বিশিষ্ট সমাজসেবী, কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী।

বিশিষ্ট লেখক ও গবেষক ডঃ মোহাম্মদ আবুল লেইস রচিত একাডেমিক গবেষণামূলক ‘ ১০১ জন বৃটিশ বাংলাদেশীর ভলান্টারি কাজের স্বীকৃ্তি ‘ মূলক গ্রন্থে এ স্থান দেওয়া হয়।

জানা যায়, দীর্ঘ তিন বছর ১৪৯ জন গবেষণা সহকারীর মাধ্যমে একাডেমিক গবেষণা চালিয়ে বৃটেনে বাংলাদেশী কমিউনিটির প্রায় ৬ লাখ লোকের মধ্যে ১০১ জনকে ভলান্টারী কাজের স্বীকৃতি দিয়ে ইংরেজী ভাষায় একটি বই প্রকাশ করেন ড: মোহাম্মদ আবুল লেইস। তিনি পাই চার্টের মাধ্যমে ও সমাজ কর্মের বিভিন্ন দিক উল্লেখ করে বইটি রচনা করেন। বইটি প্রকাশ করে আমাজান প্রকাশনী সংস্থা ।

গত ১২ নভেম্বর উক্ত গ্রন্থের মোড়ক উন্মোচনী অনুষ্ঠান হয় লণ্ডন এন্টার প্রাইজ একাডেমীতে। এই অনুষ্ঠানের সারা বৃটেন থেকে খ্যাতনামা স্বেচ্ছাসেবীগণ, কমিউনিটি নেতৃবন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ অংশ গ্রহণ করেন।
এই অনুষ্ঠানে কে এম আবুতাহের চৌধুরীকে সর্বশ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী হিসাবে আলাদা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।অনুপম নিউজ

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ