বৃহস্পতিবার দাউদকান্দি ইউপি নির্বাচন, জমে উঠেছে প্রচার প্রচারণা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার দাউদকান্দি ইউপি নির্বাচন, জমে উঠেছে প্রচার প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ

 

কুমিল্লার দাউদকান্দি উপজেলা দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার প্রচারণা। উৎসবের আমেজ বিরাজ করছে নির্বাচনী এলাকা। পোস্টার, লিফলেট, ব্যানার আর প্রচার প্রচারণায় মুখরিত গ্রামীণ জনপদ। 

মঙ্গলবার মধ্য রাতে শেষ হবে আনুষ্ঠানিক ভাবে প্রচার প্রচারণা। এ দুটি ইউনিয়নের ১৯টি ভোট কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তার মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 
উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ (নৌকা), সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন (চশমা), আলী আহম্মেদ মিয়াজী (আনারস), মাহবুব আলম সবুজ (ঘোড়া) ও মহিউদ্দিন খাঁন (টেলিফোন)। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী রয়েছেন (হাত পাখা)। দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মাকসুদ আলম জমাদার, বর্তমান চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী (ঘোড়া), মো. শরিফ হোসেন (আনারস)। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ