বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ

 

ঢাকা বিশ্ববিদ্যালয়

রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী জাহিদ হাসান পারভেজ হাসান ছাত্রদল কর্মী বলে জানিয়েছেন দলটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ।

শনিবার (১৯ এপ্রিল) মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের সামনে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জরুরি বিভাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ার, টিএসসি, রাজু ভাস্কর্য ঘুরে ফের জরুরি বিভাগের সামনে গিয়ে শেষ হয়। এ সময় আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে; বিচার চাই, বিচার চাই, পারভেজ হত্যার বিচার চাই; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে ইত্যাদি স্লোগান দেয় আন্দোলনকারীরা। মিছিল শেষে জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সামনে কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, সাধারণ বন্ধু বান্ধবদের মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীকে শাহিন হাসান পারভেজকে হত্যা করা হয়েছে। শুরুতে ঘটনাটি হাতাহাতির পর্যায়ে ছিল। এরপর প্রক্টর অফিস দুই পক্ষকে ডেকে কথাও বলে। ওখান থেকে বের হওয়ার পর ‘বহিরাগত’ ২৫-৩০ জন এসে পারভেজকে বিশ্ববিদ্যালয়ের সিড়িতে উপুর্যুপরি ছুরিকাঘাত করে।

তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যে জেনেছি, বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মীদের নির্দেশে ঘটনা ঘটনাটি ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। আমরা চাই এ ঘটনার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। সেই সঙ্গে যারা হামলার যারা জড়িত তাদের বিরুদ্ধেই মামলা করা হোক। ঘটনায় কোনো নিরপরাধ ব্যাক্তি যেন শাস্তি না পায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ