বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪ ১১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪ ১১:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য সচিব হিসেবে আছেন আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র উমামা ফাতেমা।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলাম।

এ সময় সারজিস আলম বলেন, সারাদেশে ভুয়া সমন্বয়কের নামে অনেক অপকর্ম হচ্ছে। মূলত এটাকে রোধ করতে আমরা কেন্দ্রীয়ভাবে কাজ করছি। যারা আমাদের মধ্য থেকেও এ ধরনের অপকর্ম করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই আমাদের কমিটিতে পুর্নগঠন প্রয়োজন।

সারজিস জানান, আগামীতেও এই সংগঠনের অনেক কাজ করতে হবে। এজন্য সংগঠনকে সারা দেশের জেলা-উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে।

অন্যান্য সমন্বয়করা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানার রাজনৈতিক দল হিসেবে কখনো আবির্ভূত হতে পারে। এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে।

চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্লাটফর্ম হিসেবে গড়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ