বোরকা পরে পালানোর মতো কাজ কেউ করবেন না - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বোরকা পরে পালানোর মতো কাজ কেউ করবেন না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটেছে। সুবিধাবাদী কোনো দুষ্কৃতিরা বিএনপির সঙ্গে মিশে চাঁদাবাজি, লুটপাট করে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে।এমন কাজ করবেন না যেন বোরকা পরে দেশ ছেড়ে পালাতে হয়।

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য, লুটপাট, ছাত্র-জনতাকে নির্বিচারে গণহত্যার বিচার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে শুক্রবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় মুক্তি সরণি এলাকায় সৌদি বাংলা শপিংমলের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনী পরিবেশ তৈরি করে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। কারণ শেখ হাসিনা সরকার স্বৈরাচার হয়ে দেশের গণতন্ত্র হরণ করেছিল। দেশবাসীর সেই গণতন্ত্র ফিরে পাওয়ার সময় এসেছে। সব দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে।

সভায় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আক্তার হোসেন, শহীদুল ইসলাম, ইমতিয়াজ আহম্মেদ, জুয়েল রানা, শাহ আলম মাস্টার, গাজী মনির, জাহাঙ্গীর হোসেন, আফজাল হোসেন, শ্যামল, সামছুদ্দিন, বাবুল প্রধান, লিয়াকত হোসেন লেকু, রাকিবুল দেওয়ান, জাকির হোসেন, ফারহান আহমেদ রুবেল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ