ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫ ৩:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫ ৩:১০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সোমবার রাতে তার উত্তরা-৩ নম্বর সেক্টরের ১১ রোডের ৭ নম্বর বাসায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে উত্তর-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আমরা ব্যারিস্টার তুরিন আফরোজের বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছি।

তিনি আরো বলেন, উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারিতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে রাত ১০ থেকে অভিযান শুরু হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ