ব্রঙ্কসে বিএনপির সভায় শাম্মী আক্তার, বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রঙ্কসে বিএনপির সভায় শাম্মী আক্তার, বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫ ৫:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫ ৫:৪৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সংগঠনের সিনিয়ার সহ সভাপতি আমিনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীন চৌধুরী যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক ও প্রাক্তন এমপি শাম্মী আক্তার।বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন কোষাধ্যক্ষ জসিম ভূইয়া , নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী ,মহানগর বিএনপির প্রাক্তন যুগ্ম আহবায়ক এ জেড এম জাহাঙ্গীর হাসাইন, আব্দুর রহিম ও সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি
হল ভর্তি বিপুল সংখ্যক নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে শাম্মি আক্তার শাম্মী আক্তার বলেন,দেশের গণতান্ত্রিক আন্দোলন
ও উন্নয়ন বিএনপি অপরিসীম অবদান রেখেছে।বিএনপি ক্ষমতায় থেকে যেমন পুরো দেশের উন্নয়ন করেছে তেমনি দেশে গণতন্ত্রের ওপর যখনই আঘাত এসেছে তখন বিএনপি সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করেছে ।গত ১৬টি বছর স্বৈরাচারী হাসিনার তীর ছিলো বিএনপির দিকে।বিএনপির চেয়ারপারসন বেগম থালেদা জিয়া
ও তাঁর পরিবার শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে ।অথচ এখন কচি কাঁচার আসর থেকে বিএনপিকে আন্দোলনের কাহিনী শুনানো হয় । বিএনপিকে ভয় দেখাবেন না। বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না।এই বিএনপি রাজপথে মোকাবেলা করে গড়ে ওটা সংগঠন । তিনি বলেন, বিএনপি যদি আবারো জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে নারীদের জন্য ফ্যামিলি
কার্ড প্রদান সহ দেশ ও জাতির কল্যানে কর্মসূচী প্রণোয়ন করবে।তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখায় প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন ।
অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন মোমতাজ উদ্দিন, বক্তব্য রাখেন শরিফুল খালিশদার , সোহেব আহমদ, এডভোকেট আতিকুর রহমান সাবু, সুলতান মাহমুদ সিদ্দিকি, লিয়াকত আলী, আনোয়ারুল আলম ভূইয়া, দুলাল রহমান, কাওছার মোঃ আলী রাজা,শাহ কামাল উদ্দীন,, এডঃ আতিকুর রহমান সাবু,সুলতান মাহমুদ সিদ্দিকী, মমতাজ উদ্দীন ,খন্দকার আব্দুল বাকি, সামুন মাহমুদ, দুলাল রহমান, আব্দুর রব কাওছার , ওয়াহিদ উজ্জল, আশিকুল হক, ফখরুল ইসলাম ,অপু সিং, মোঃ আব্দুল বাকী , শেখ আক্তার হোসেন নান্নু, কবির ফারুক, জিল্লুর রহমান খান, তপদীর রায় বরুন,সৈয়দ আবুল কাশেম, বেগ ইসলাম মিটু , আব্দুল মোক্তাদির ,আহাদ হেলাল, মোঃ শেক্সপিয়র রহমান ও মালিক আহমদ প্রমুখ ।,
এর আগে বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তার অনুষ্ঠান স্থলে পৌছিলে সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান ।অনুষ্টানে সংগঠনের পক্ষ থেকে শাম্মি আক্তারকে সম্মান সূচক প্লেক প্রদান করা হয় ।অনুষ্টানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ