বয়স্ক-প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও নির্মিত গৃহ হস্তান্তরের উদ্বোধন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বয়স্ক-প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও নির্মিত গৃহ হস্তান্তরের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১০, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১০, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ

 

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ মুবিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই কনফারেন্সিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন।
রোববার (১০ এপ্রিল) সকালে গাইবান্ধা সদর থানার উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইচ মো. ইলিয়াস জিকু, সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদার রহমান মাসুদ, সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহেদুল ইসলাম ও গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবেদুর রহমান স্বপনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামের সাদা রাণীকে গৃহ হস্তান্তর করা হয়। ছবি সংযুক্ত

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ