ভারতীয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতীয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৬, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৬, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

আজ (২৬ এপ্রিল) বলিউড অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের জন্মদিন। ১৯৪৮ সালের ২৬ এপ্রিল জন্ম হয় তাঁর। যিনি সমানভাবে বলিউড বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি রাজেশ খান্না, শশী কাপুর, জীতেন্দ্র, সঞ্জীব কুমার, বিনোদ মেহ্‌রা এবং অমিতাভ বচ্চনের মত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। তিনি ১৯৭৩-১৯৮৪ পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিকগ্রহণকারী হিন্দি অভিনেত্রী ছিলেন।

বাংলা চলচ্চিত্রে প্রধান অভিনেত্রী হিসেবে তার অভিনীত সিনেমাগুলো হচ্ছে বালিকা বধু (১৯৬৯), পরিণীতা (১৯৬৯), অনিন্দিতা (১৯৭২), আনন্দ আশ্রম (১৯৭৭), ওগো বধূ সুন্দরী (১৯৮১), প্রার্থনা (১৯৮৪), শতরূপা (১৯৮৯), কড়ি দিয়ে কিনলাম (১৯৮০)।

পরবর্তীতে বাংলা চলচ্চিত্রে সহ-অভিনেত্রী হিসেবে তার অভিনীত বাংলা সিনেমাগুলো হচ্ছে নাটের গুরু (২০০৩), ভালোবাসার অনেক নাম (২০০৫), গোলাপী এখন বিলেতে (২০০৬), দ্য জাপানিজ ওয়াইফ (২০০৩) এবং গয়নার বাক্স (২০১৩)।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ