ভারতের দালালদেরকে শক্ত হাতে দমন করতে হবে: ফারুক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতের দালালদেরকে শক্ত হাতে দমন করতে হবে: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ৩০, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ৩০, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
যারা ভারতের দালাল। তাদেরকে শক্ত হতে দমন করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে। তারা ফেলানী হত্যার বিচার করতে পারে নি। পানির ন্যায্যা হিস্সা আনতে পারে নি। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি।

শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক পার্টির উদ্যোগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন, এদেশের জনগণের দাবি। আমাদের দাবি। গণতন্ত্রকামী দলগুলোর দাবি অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে যে অরজগতা চালানোর চেষ্টা কর‌ছে। এদেরকে রুখে দেওয়ার জন্য জনপ্রতিনিধির সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। কারো দিকে তাকিয়ে না বাংলাদেশের ১৮ কোটি জনগণের দিকে তাকিয়ে এদেরকে শক্ত হাতে দমন করতে হবে।

তিনি বলেন, যারা শেখ হাসিনার দোসর ছিল। যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে। তারা দেশের বিভিন্ন আনাচে-কানাচে থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে এবং ডঃ ইউনুস এর কাছে দাবিও জানাচ্ছে। ছাত্রলীগ যুবলীগ রিস্কাওয়ালা হয়ে আসে। আবার শুনি সচিবালয়ে আওয়ামী লীগের দোসরা একত্রিত হওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, যারা আওয়ামী লীগের দোসর ছিলেন। যারা বাকশাল কায়েম করেছে। যারা ব্যাংক লুট করেছে। যারা এদেশের সাধারণ জনগণের টাকা লুট করে কানাডায় বাড়ি করেছে। অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

ডক্টর ইউনুস এর উদ্দেশ্যে বিরোধী দলের সাবেক এই চিপ হুইপ বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আপনার সরকার। এখনো কেন অ্যাডভোকেটকে শাহাদাত হতে হবে। এখনো কেন ডিমের সিন্ডিকেট দের গ্রেফতার করা হয়নি? এখনো কেন পিয়াজের সিন্ডিকেট সহ নিত‌্য প্রয়োজনীয়তা দ্রব্যের যে সিন্ডিকেট গুলো আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? এগুলো দেশের মানুষ বলা শুরু করেছে। এগুলো আপনার সরকারের দুর্বলতা হওয়া উচিত নয়। আপনি তো কোন দলের সরকার নন। কারো চোখের দিকে তাকিয়ে নয় দেশের জনগণের কথা চিন্তা করে আপনার কাজ করতে হবে। দেশের জনগণ আপনার সাথে আছে। আপনার কোন ভয় নাই।

বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদত হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ