ভালুকায় ২ শিশুসহ মাকে গলা কেটে হ‍ত‍্যা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালুকায় ২ শিশুসহ মাকে গলা কেটে হ‍ত‍্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৪, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৪, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ

 

ময়মনসিংহ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় একটি বাসা থেকে এক নারী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার হাইয়ুলের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিরহতরা হলেন- শিশু কন্যা রাইসা (৭) ও নিরব (২) এবং তাদের মা ময়না আক্তার (২৫)। তারা নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার জেনের বাজার এলাকার বাসিন্দা। গতরাতের যেকোনো সময় এই হত‍্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম এই খবরের সত‍্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, পারিবারিক কারণে এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদে জন‍্য আটক করা হয়েছে। তবে ঘটনার সময় স্বামী ঘরে ছিল না বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের দেবর পলাতক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ