ভালুকায় ফিল্মি স্টাইলে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকান লুটে নিয়েছে দুর্বৃত্তরা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালুকায় ফিল্মি স্টাইলে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকান লুটে নিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২ ৩:০১ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ ফিল্মি স্টাইলে ককটেল বিস্ফোরন ঘটিয়ে পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন জনবহুল এলাকায় অবস্থিত একটি জুয়েলারী দোকানের স্বর্ণালংকারসহ সমস্ত মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার(২০জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে ময়মনসিংহের ভালুকা সদরের প্রদীপ জুয়েলার্সে। এ সময় দুর্বৃত্তদের আঘাতে দোকান মালিক অধির কর্মকার গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় প্রাইভেট কার যোগে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ স্বশস্ত্র ডাকাতদল গফরগাঁও রোডে প্রদীপ জুয়েলার্সের সামনে এসে থামে। কেউ কোন কিছু বুঝে উঠার আগেই ফিল্মি স্টাইলে সড়কের দু’পাশে বিকট শব্দে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটায়। এতে স্থানীয়দের মাঝে আতংক সৃষ্টি হলে লোকজন এদিক ওদিক দৌড়ে পালায়। এ সময় দুর্বৃত্তরা প্রদীপ জুয়েলার্সে ঢুকে দোকান মালিক অধীর কর্মকতার ও তার ভাই সুধীর কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় দোকান মালিক অধীর কর্মকারের মাথা ও পায়ে আঘাত করে এবং বাহিরে বোমা বিস্ফোরন ঘটিয়ে গফরগাঁওয়ের দিকে চলে যায়। দুর্বৃত্তদের অস্ত্রাঘাতে অধির কর্মকার রক্তাক্ত জখম হয়। এ সময় ককটেলের স্প্রিন্টারের আঘাতে পাশের দোকানের মালিক শাহীন(২৫)আহত হন। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা আহত দোকান মালিক অধির কর্মকতারকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে ভালুকা মডেল থানাসহ পুলিশের বিভিন্ন শাখা ঘটনাস্থলে ছুটে আসে। পাশ^বর্তী ব্যাবসায়ী শাহিন জানান, পর পর তিনটি বোমা বিস্ফোরণের কারণে বিকট শব্দে আশপাশ এলাকা ধোঁয়ায় অন্ধাকারে আচ্ছন্ন হয়ে যায়। ডাকাতদল দোকানে হানা দেয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। আহত দোকান মালিক অধির কর্মকারের ভাই সুধীর কর্মকতার জানান, আমার ভাই ও আমার মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে নগদ টাকাসহ দোকানের সমস্ত মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি বলেন, ভালুকা পৌরসদরে সন্ধ্যার সময়ে ব্যস্ততম এলাকায় এমন ঘটনা খুবই দুঃখজনক। ভালুকা মডেল থানা’র ওসি কামাল হোসেন জানান, সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে যাই এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ দিকে ঘটনার পর থেকে ভালুকা অন্য জুয়েলারী দোকানসহ ব্যাবসায়ীদের মাঝে আকংক সৃষ্টি হয়েছে। রাতের এ ঘটনা পরিনত হয়েছে টক অব দ্যা টাউনে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ