ভালোবাসা দিবসে ঘর বাঁধলেন স্পর্শিয়া - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৯, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালোবাসা দিবসে ঘর বাঁধলেন স্পর্শিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ভালোবাসা দিবস ও বসন্তে নতুন জীবনে পা রাখলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কক্সবাজার সমুদ্রসৈকতে স্পর্শিয়ার গায়েহলুদ ও সংগীতানুষ্ঠান হয়। আজ (১৪ ফেব্রুয়ারি) বুধবার ইনানী সমুদ্রসৈকতে চলছে তাদের বিয়ের আয়োজন, যেখানে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা আছেন।

স্পর্শিয়ার বর সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। তিনি চট্টগ্রামের ছেলে। পড়াশোনা করেছেন দেশের বাইরে। বর্তমানে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন।

অর্চিতা স্পর্শিয়া ২০১১ সালে শোবিজে পা রাখেন। ক্যারিয়ারের একযুগে অজস্র বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন।

শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ