'ভাষা আন্দোলন বিশ্ব ইতিহাসের এক অনন্য সাধারণ ঘটনা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘ভাষা আন্দোলন বিশ্ব ইতিহাসের এক অনন্য সাধারণ ঘটনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল – ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলোয়ার হোসাইন বলেছেন, ‘আমাদের ভাষা আন্দোলন বিশ্ব ইতিহাসের এক অনন্য সাধারণ ঘটনা। কিন্তু অতীব পরিতাপের বিষয় যে মহল বিশেষের অহমিকা ও ক্ষমতালিপ্সার কারণে ভাষা শহীদদের যথার্থভাবে মূল্যায়ন করা হয়নি। দীর্ঘদিন পরেও রাষ্ট্রের সকল স্তরে বাংলা ভাষার প্রচলন করা যায়নি। তিনি ভাষা আন্দোলনে শহীদদের পরম শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।’

বুধবার ঢাকার একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম, সেক্রেটারি এবিএম কামাল হোসাইন ও জেলা শূরা সদস্য আহাম্মদ আলী সরদার প্রমুখ।

মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ‘১৯৪৮ সালের ১৫ সেপ্টেম্বর ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল। তমদ্দুন মজলিস এ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। অধ্যাপক গোলাম আযম ছিলেন ভাষা আন্দোলনের অগ্রসৈনিক। তিনি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে মানপত্রও পাঠ করেছিলেন। অধ্যাপক গোলাম আযম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত জিএস হলেও রাজনৈতিক সংকীর্ণতা ও হীনমন্যতার কারণে ডাকসুর নামফলক থেকে তার নাম মুছে ফেলা হয়েছে। মহল বিশেষের প্রতিহিংসার কারণেই ভাষা আন্দোলনের কৃতিত্ব থেকে অধ্যাপক গোলাম আযমকে বঞ্চিত করা করার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু এতে তারা সফল হয়নি, হবেও না বরং ইতিহাসই প্রকৃত ভাষা সৈনিকদের মর্যাদা নিশ্চিত করবে। তিনি ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্ব স্ব অবস্থান থেকে সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।’

আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ