ভিন্ন সাজে ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করলেন শাবনূর - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভিন্ন সাজে ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করলেন শাবনূর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ২:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ২:২৫ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বর্তমানে সিনেমা থেকে অনেক দূরে আছেন। একপ্রকার তিনি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে অস্ট্রেলিয়ায় পাকাপাকি বসবাস করছেন। তবে অভিনয় জগত ছাড়লেও সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। তার ব্যক্তিগত জীবনের নানা বিশেষ মুহূর্তের খবর অভিনেত্রী মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। এবার তিনি হাজির হলেন সম্পূর্ণ ভিন্ন সাজে, যা দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা।

সম্প্রতি বোনের মেয়ের ১৪তম জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে মেয়েকে ভালোবাসা জানিয়েছেন। তার ‘আদরের রাজকন্যা’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাবনূর লিখেছেন— শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা।

স্বপ্নের রাজকন্যাকে শুভেচ্ছা জানালেও নিজের সাজেও ছিল রাজরানির আবহে। সেই ছবিগুলোতে তাকে দেখা যায় জাপানের ঐতিহ্যবাহী পোশাক ‘কিমোনো’ পরে। মেয়ের জন্মদিনে এমন ব্যতিক্রমী পোশাকে যেন নতুন করে আলোচনায় এলেন শাবনূর।

ভালোবাসার ইমোজিজুড়ে অভিনেত্রী আরও লিখেছেন—তোমার জন্মদিনে আমার একটাই কামনা— যেন পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে। সবসময় তোমায় ভালোবাসি।

শাবনূরের এই পোস্টের কমেন্ট বক্সেও নেটিজেনরা তার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন—শুভ জন্মদিন। আল্লাহতাআলা আপনার রাজকন্যাকে নেক হায়াত দান করুক, আমিন। আরেকজন নেটিজেন লিখেছেন— আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ