ভোটার তালিকায় যোগ হলো ৫৩ লাখ ভোটার, বাদ ১৬ লাখ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটার তালিকায় যোগ হলো ৫৩ লাখ ভোটার, বাদ ১৬ লাখ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চলমান হালনাগাদ কার্যক্রমে ভোটার তালিকায় নতুন করে সাড়ে ৫৩ লাখ নাগরিকের তথ্য যোগ হওয়ার পাশাপাশি ১৬ লাখেরও বেশি মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকারের সই করা প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত মোট ৫৩ লাখ ৫৫ হাজার ৩৩৮ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ছবি তোলে ও আঙ্গুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ১৪ লাখ ৪১ হাজার ২২০ জন। এছাড়া মারা যাওয়ায় ১৬ লাখ ২৭ হাজার ৬৮৬ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এই সময়ে মধ্যে যারা বাদ পড়েছেন তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। এর আগে গত ৫ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে ইসি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ