ভোলায় উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ

 

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নাজিম উদ্দিন হাওলাদার ভোট বর্জন করেছেন।
আজ বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১২ টার দিকে তিনি নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করে এ ভোট বর্জন ঘোষনা দেন।
ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, জাল ভোট ও কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া ও প্রশাসনের পক্ষপাত আচরনের অভিযোগে তিনি ভোট বর্জন করেন।
তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, জাল ভোট ও কেন্দ্র থেকে তার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। এসব ঘটনায় প্রশাসন তাকে কোন ধরনের সহযোগিতা করেনি।
তিনি আরো বলেন, এই অনিয়মের নির্বাচন বাতিল করে পূণরায় চরপাতা ইউনিয়নবাসীকে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপক্ষ নির্বাচন উপহার দেওয়ার অনুরোধ করেন নির্বাচন কমিশনের কাছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ