ভোলায় একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা ২০ হাজার টাকা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা ২০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সরকারী অনুমতি ও বৈধ কাগজপত্র না থাকায় জেনারেল ডায়াগনস্টিক এন্ড ডক্টরস্ চেম্বার নামক একটি প্রতিষ্ঠান সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারী) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানা সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন, চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক ম‚হিদ। এসময় তার সাথে স্থানীয় প্রশাসন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ সালেক ম‚হিদ বলেন, মঙ্গলবার দুপুর উপজেলার দক্ষিণ আইচায় অভিযান চালিয়ে সরবারী অনুমতি এবং বৈধ কোন কাগজপত্র না থাকায় জেনারেল ডায়াগনিস্টিক এন্ড ডক্টরস্ চেম্বার নামক একটি প্রতিষ্ঠানকে সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ