ভোলায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ

 

ভোলায় ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। রোববার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকা এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মো. সোহেল (২৫) ও মো. শাওন (২০)। তারা দুই ভাই। তারা বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলামবাদ ইউনিয়নের আব্দুল করিম মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানাযায়, দুপুওে দিকে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোহেল ও শাওন। পরে পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার সংলগ্ন এলাকায় আসলে একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলে সংঘর্ষ হয়। এতে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তারা দুই ভাই নিহত হন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ফকির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ঘটনার পর থেকে ট্রলিচালক পলাতক রয়েছেন। তাকে আটকে চেষ্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ