ভোলায় দুটি পাইপগান-গুলিসহ আটক ৩ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় দুটি পাইপগান-গুলিসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি
ভোলায় দেশীয় লোহার তৈরী সচল দুইটি পাইপগান ও ১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজসহ মো. আব্বাস (৩০), রুবেল (২৮) ও মিরাজ (৩০) নামের তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারী) দুপুরের দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কোড়ালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
ভোলা জেলা ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কোড়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় মো. আব্বাস, রুবেল, ও মিরাজ নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি পাইপগান ও ১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজউদ্ধার করা হয়।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুপুরের দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ