ভোলায় ২৮৩০ পিচ ইয়াবাসহ এক যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় ২৮৩০ পিচ ইয়াবাসহ এক যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৪, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৪, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ

 

ভোলার ইলিশায় ২ হাজার ৮ শত ৩০ পিচ ইয়াবাসহ মেহেদী হাসান (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৪ সেপ্টেম্বর)) সকাল ৭ টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটের পল্টুনের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মেহেদী হাসান ঝালকাঠী জেলার কাঠালিয়া থানার পাটিখালঘাট ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের আলম তালুকদারের ছেলে। পুলিশ জানিয়েছেন সে আন্ত: জেলা মাদক কারবারী।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) গোলাম আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান নামের এক যুবককের ব্যাগ তল্লাশী করে ২৮৩০ (দুই হাজার, আটশত, ত্রিশ ) পিচ ইয়াবা সহ তাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ