ভোলায় ৯৪ বস্তা সরকারী গম, আলু ও ধানের বীজ জব্দ, আটক ১ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৯, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় ৯৪ বস্তা সরকারী গম, আলু ও ধানের বীজ জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৭:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৭:১২ অপরাহ্ণ

 

ভোলায় ৯৪ বস্তা সরকারি গম, আলু ও ধানের বীজসহ মানিক নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভোলা শহরের নতুন বাজারের মানিক ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিএডিসির এসব বীজসহ তাঁকে আটক করা হয়।
এ সময় ব্যবসায়ী মানিক জব্দ করা মালামালের স্বপক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। পরে ডিলার সুলতান আহমেদের কাছ থেকে একটি মেমো নিয়ে আসেন, যা প্রমাণে ব্যর্থ হয়।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, পুলিশ অভিযান চালিয়ে মানিক ট্রেডার্স থেকে বিএডিসির ৯৪ বস্তা সরকারি গম, আলু ও ধান বীজসহ ব্যবসায় মানিককে আটক করা হয়েছে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা করেছে। জব্দকৃত মালামালসহ মানিককে শুক্রবার সকালে ভোলার আদালতে সোপর্দ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ