মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫০, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৯, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৯, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে কথা বলতে গিয়ে তিনি অসুস্থ হয়ে যান।

এর আগে মহাসমাবেশে সভাপতির বক্তব্য শুরু করেন তিনি। বক্তব্যের শুরুতে তিনি সমাবেশে আগত সবাইকে ধন্যবাদ জানান। পরে আগামীর বাংলাদেশ বিনির্মানে দিক নির্দেশনার বিষয়ে কথা বলেন তিনি।

বক্তব্যে আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ