মঞ্চ সাজিয়ে হিরো আলমের অপেক্ষায় সেই শিক্ষক মুখলিছুর - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মঞ্চ সাজিয়ে হিরো আলমের অপেক্ষায় সেই শিক্ষক মুখলিছুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৬, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৬, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ

 

আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গাড়িটি উপহার দিতে শিক্ষক এম. মুখলিছুর রহমানের বাড়িতে চলছে নানা আয়োজন।মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে আসছেন হিরো আলম।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে শিক্ষকের বাড়িতে সিলেটবাসীর পক্ষ থেকে ‘প্রিন্সিপাল এম. মখলিছুর রহমান কর্তৃক হিরো আলমকে নোহা গাড়ি উপহার অনুষ্ঠান-২০২৩’ শিরোনামে ব্যানার টাঙানো হয়েছে। ইতোমধ্যে তৈরি হয়েছে মঞ্চ, বক্তৃতা দেওয়ার জন্য প্রস্তুত আছে মাইক, দর্শকের জন্য রয়েছে সারি সারি চেয়ার।

শিক্ষক মখলিছুর রহমান জানান, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। মঙ্গলবার সকাল থেকে আমরা সবাই বাংলার হিরোর জন্য অপেক্ষা করছি।

উল্লেখ্য, বগুড়া ৬ ও ৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচনের আগে গত ৩১ জানুয়ারি কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল এম. মুখলিছুর রহমান তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি লাইভে বলেন, ‘হিরো আলম এক সময় জিরো ছিলেন। জিরো থেকে তিনি হিরো হয়েছেন। হিরো আলম এখন সোনার টুকরা। দুই আসনে স্বতন্ত্র প্রার্থী 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ