মনে রাখতে হবে, কোনো স্বৈরাচার সরকার আপসে ক্ষমতা ছেড়ে যায় না : এলডিপি মহাসচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মনে রাখতে হবে, কোনো স্বৈরাচার সরকার আপসে ক্ষমতা ছেড়ে যায় না : এলডিপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দেশে আইনের শাসন নেই মন্তব্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমদ বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীকে অহেতুক হয়রানি করা সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে তার আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যেভাবে দেশ চলছে, সেভাবে চলতে পারে না। আওয়ামী লীগ সরকারকে বিদায় করাটাই এখন আমাদের এক দফা দাবিতে পরিণত হয়েছে। সরকারের ইঙ্গিতে সংঘটিত এসব অমানবিক ও ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে রাজপথে আন্দোলন-সংগ্রামের বিকল্প নেই।

রোববার (২৫ জুন) এক বিবৃতিতে ড. রেদোয়ান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি কয়েক দিন ধরে আমার নির্বাচনী এলাকায় (কুমিল্লার চান্দিনা) কোনো সভা, সমাবেশ ও গণসংযোগ করতে গেলে সেখানে হামলা হচ্ছে। আমাকে কোনো সামাজিক অনুষ্ঠানেও যেতে দিতে চায় না। আমার নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও লাভ হচ্ছে না। তারা কোনো সহযোগিতা করছে না।

এলডিপি মহাসচিব আরও বলেন, মনে রাখতে হবে, কোনো স্বৈরাচার সরকার আপসে ক্ষমতা ছেড়ে যায় না। তাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটানোর বিকল্প নেই। অতীতে যেমন ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার এরশাদকে হটিয়েছে, তেমনই এখন সময়ের ব্যাপার মাত্র যে কোনো মুহূর্তে এই সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় নেবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ