মনে রাখতে হবে বিএনপি দীর্ঘ ১৭ বছর লড়াই করেছে: সেলিমা রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মনে রাখতে হবে বিএনপি দীর্ঘ ১৭ বছর লড়াই করেছে: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ২:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ২:৫০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে না থাকলেও তার দোসররা এখনো রয়ে গেছে; সুতরাং সব নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। দীর্ঘদিন পর আপনাদের নিয়ে মুক্ত পরিবেশে একটি ইফতার আয়োজন করতে পেরেছি, যে কারণে মহান আল্লাহর কাছে শুকরিয়া করছি।

সোমবার বিকালে বরিশালের বাবুগঞ্জে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এভাবে একত্রিত হতে পারিনি, আপনাদের আন্দোলন ত্যাগ আর শ্রমের বিনিময়ে সরকারের পতন ঘটিয়েছেন। যে কারণে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, ফলে আমরা সম্পূর্ণ মুক্ত পরিবেশে এ ইফতারের আয়োজন করতে পেরেছি।

তিনি বলেন, মনে রাখতে হবে বিএনপি দীর্ঘ ১৭ বছর লড়াই করেছে, অনেক নেতাকর্মী গুম হয়েছেন, অনেক সাধারণ মানুষ গুম হয়েছেন, খুন হয়েছেন। দীর্ঘ এক যুগের বেশি সাধনার ফলে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি।

তিনি আরও বলেন, দেশের ক্লান্তিলগ্ন ও দুঃসময়ে সর্বদা বিএনপির নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি; যার সুনাম অক্ষুন্ন রাখতে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

সেলিমা রহমান বলেন, ফ্যাসিস্ট সরকার যখন দেশটাকে ধ্বংস করার লক্ষ্যে আবারও ষড়যন্ত্র করছে ঠিক সেই মুহূর্তে সুদূর লন্ডন থেকে আমাদের নেতা তারেক রহমান আপনাদের নিয়ে আবার দেশকে সুসংগঠিত করতে কাজ করছেন।

তিনি বলেন, বিএনপি একটি বড় দল, দলের ভেতরে বিভেদ না করে দলকে এগিয়ে নিতে কাজ করুন এবং আগামী নির্বাচনে আমরা দেশকে একটি গ্রহণযোগ্য সরকার উপহার দেব।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইসরত হোসেন কচি তালুকদারের সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ