মন খারাপের কারণ জানালেন মিথিলা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ১১:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ১১:২০ পূর্বাহ্ণ

ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। প্রথমবারের মত বড় পর্দা অভিষেক হতে হাচ্ছে তার। কিন্তু নিজের প্রথম সিনেমার মুক্তিতে দেশে নেই এই তারকা, যে জন্য মন খারাপ মিথিলার।
মিথিলা অভিনীত ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে শুক্রবার (১৭ জুন)। কিন্তু অফিসের কাজে বর্তমানে তিনি অবস্থান করছেন তানজানিয়ায়। যা এক ভিডিওবার্তায় জানিয়েছেন।
ভিডিও বার্তায় মিথিলা বলেন, ‘‘আপনারা সবাই জানেন আমার প্রথম সিনেমা ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন। আমি প্রিমিয়ারে থাকতে পারছি না, এজন্য মনটা খুব খারাপ। কারণ আমি এই মুহূর্তে দেশ থেকে অনেক দূরে আছি।’’
অভিনেত্রী আরও বলেন, ‘আপনাদের সবাইকে অনুরোধ, হলে আসুন, ছবিটি দেখুন। আমাদের জানান সিনেমাটি আপনাদের কেমন লাগলো। গতানুগতিক বাণিজ্যিক সিনেমার যে গল্প তার থেকে এর গল্পটি একটু আলাদা। জঙ্গলের ভেতরের একটি গল্প, একটি ডাকাত দলের গল্প। খুবই দুঃসাহসী কাজ, আপনার সবাই হলে আসুন, সিনেমাটি দেখুন।’

জনতার আওয়াজ/আ আ