মন খারাপের কারণ জানালেন মিথিলা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মন খারাপের কারণ জানালেন মিথিলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ১১:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ১১:২০ পূর্বাহ্ণ

 

ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। প্রথমবারের মত বড় পর্দা অভিষেক হতে হাচ্ছে তার। কিন্তু নিজের প্রথম সিনেমার মুক্তিতে দেশে নেই এই তারকা, যে জন্য মন খারাপ মিথিলার।

মিথিলা অভিনীত ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে শুক্রবার (১৭ জুন)। কিন্তু অফিসের কাজে বর্তমানে তিনি অবস্থান করছেন তানজানিয়ায়। যা এক ভিডিওবার্তায় জানিয়েছেন।

ভিডিও বার্তায় মিথিলা বলেন, ‘‘আপনারা সবাই জানেন আমার প্রথম সিনেমা ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন। আমি প্রিমিয়ারে থাকতে পারছি না, এজন্য মনটা খুব খারাপ। কারণ আমি এই মুহূর্তে দেশ থেকে অনেক দূরে আছি।’’

অভিনেত্রী আরও বলেন, ‘আপনাদের সবাইকে অনুরোধ, হলে আসুন, ছবিটি দেখুন। আমাদের জানান সিনেমাটি আপনাদের কেমন লাগলো। গতানুগতিক বাণিজ্যিক সিনেমার যে গল্প তার থেকে এর গল্পটি একটু আলাদা। জঙ্গলের ভেতরের একটি গল্প, একটি ডাকাত দলের গল্প। খুবই দুঃসাহসী কাজ, আপনার সবাই হলে আসুন, সিনেমাটি দেখুন।’

53
‘অমানুষ’ সিনেমায় মিথিলার বিপরীতে রয়েছেন নিরব। অনন্য মামুনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ আরও অনেকে।
 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ