ময়মনসিংহে মাদক নিরাময় কেন্দ্রে সাবেক কাউন্সিলর পুত্রের বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেট, ময়মনসিংহ :
নগরীর মাসকান্দা এলাকায় প্রভাতফেরি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রাজকুমার নামে এক যুবক ছাঁড়পোকার বিষ সেবন করে আত্মহত্যার চেষ্টা করলে তাকে দ্রুত মমেক হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, নগরের সেহড়া চামড়া গুদাম এলাকার সাবেক কাউন্সিলর আব্বাস আলী তালুকদারের একমাত্র ছেলে রাজকুমার (২৫) দীর্ঘদিন ধরে পেস্টিং (জুতার আঠা), ইয়াবা ও ঘুমের ট্যাবলেট সেবন করে আসছিলো। বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে এলাকার সাধারণ লোকজনকে নির্যাতনসহ দোকানদারদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজিও করতো নেশার টাকা জোগাতে। মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়লে গত কয়েকদিন আগে নগরীর মাসকান্দায় প্রভাতফেরি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য দিয়ে আসে পরিবারের লোকজন।
জানা যায়, সাবেক কাউন্সিলর আব্বাস আলী তালুকদারের ছেলে রাজকুমার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বিকেলে পোকামাকড় ও ছাঁড়পোকার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষ। পরে হাসপাতাল থেকে নেশাগ্রস্ত রাজকুমারকে উন্নত চিকিৎসার জন্য নগরের পূরবী সিনেমাহল সংলগ্ন সায়েম ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেও বলে জানান নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকার সাধারণ লোকজন।
এসব বিষয় নিয়ে কথা বলতে চাইলে ময়মনসিংহ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্বাস আলী তালুকদারের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় সেহড়া চামড়া গুদাম এলাকাসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে এবং কাউন্সিলরের একমাত্র সন্তান আত্মহত্যার চেষ্টা করবে কেন ? কি এমন ঘটনা ঘটেছে যে, বিষ সেবন করে মৃত্যুর পথ বেছে নিতে হবে ? এ নিয়ে এলাকায় কৌতূহল জেগেছে সাধারণ লোকজনের।
জনতার আওয়াজ/আ আ