মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৪, ২০২২ ৮:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৪, ২০২২ ৮:১০ অপরাহ্ণ

 

প্রেসিডিয়াম সদস্যসহ জাতীয় পার্টির (জাপা) সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) তাকে অব্যাহতি দেওয়া হয় বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদবী থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতিমধ্যে এই আদেশ কার্যকর করা হয়েছে।’

পরিবহন মালিক সমিতির নেতা মশিউর রহমান রাঙ্গা বর্তমানে রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে তাকে দলের মহাসচিব করেছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ