মহানবীকে নিয়ে হিন্দু যুবকের কটুক্তি, আইসিটি আইনে গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহানবীকে নিয়ে হিন্দু যুবকের কটুক্তি, আইসিটি আইনে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৭, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৭, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তির অভিযোগে বিধান রায় (১৯) নামে এক যুবককে আইসিটি আইনে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

শুক্রবার (২৭ মর্চে) দুপুরে উপজেলার নেকমরদ এলাকা থেকে তাকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। আটক বিধান রায় পারকুন্ডা এলাকার মলিন চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে “Bidhan Roy” নামের একটি ফেসবুক আইডির একটি স্ক্রিনশটে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক লেখা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে ওই স্ক্রিনশটের সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে বিধান রায়কে আটক করে।

আটকের আগে বিধান রায় ফেসবুক লাইভে এসে দাবি করেন, তার নাম ও ছবি ব্যবহার করে কেউ একটি ভুয়া আইডি খুলে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে।

তিনি বলেন, “আমি এমন কোনো পোস্ট করিনি। সবাইকে অনুরোধ করব আমাকে ভুল না বুঝতে।”

থানা সূত্রে জানা গেছে, মেহেদী হাসান নামের এক যুবকের ফেসবুকে দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে বিধানকে আটক করে আইসিটি আইনে গ্রেপ্তার দেখানো হয়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী জানান, মেহেদী হাসানকে বাদী করে আইসিটি আইনে বিধান রায়কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ