মহান বিজয় দিবসে লন্ডন মহানগর বিএনপির শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লন্ডন মহানগর ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে ১২:০১ ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্তক অর্পণ করেন শ্রদ্ধা জানিয়েছে । লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম, ও সাংগঠনিক সস্পাদক খালেদ চৌধুরী নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর বিএনপি’র সহ-সভাপতি কদর উদ্দিন যুগ্ন সম্পাদক রোমান আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাসুক, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ,স্বনির্ভর বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর রহমান, সহ যুব বিষয়ক সম্পাদক জমির আলী, রানা আহমদ সোহেল. সাঈদ মিয়া, জি এম অপু শাহরিয়ার, মো: আমির হোসেন, মো আশরাফুল আলম. শেরওয়ান আলী, সামসুল হক,গোলজার আহমদ,হোসেন আহমদ, এম ডি রাসেল আহমদ, আরাফাত মোস্তফা, আবু বকর সিদ্দিক,নাঈম তালুকদার,করিম মিয়া, মো: রনি, জুবাইর আহমেদ, সৌরভ আহমেদ, মো: তৌহিদুর রহমান, রুবেল আহমদ রোহেল, মো: নুর মিয়া, মো: ফান্টু. ইফতেখার হোসেন চৌধুরী সাকী, মোহাম্মদ মোশাররফ হুসাইন.কামাল আহমদ, আল মুনিম.মিনহাজ উদ্দিন আহমেদ,মেহেদি হাসান ফাহিম,রেজাউল করিম প্রমুখ।
লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন বিজয়ের ৫১ বছর পর ও আজকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের বিজয় ছিনিয়ে এনেছিল সেটা আজকে নেই। মানুষের মৌলিক অধিকার আদায় করতে পারছে না কথা বলার অধিকার নেই অবৈধ সরকারের বিরুদ্ধে কথা বললেই হত্যা গুম খুন গ্রেপ্তার নির্যাতন করে মানুষের অধিকার স্তব্ধ করে দিতে চায় বর্তমান নিশি রাতের সরকার। তাই বিজয় দিবসের শপথ হোক সকল ষড়যন্ত্র নির্যাতন অপেক্ষা করে মানুষের মৌলিক অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করে সরকারের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান সরকার প্রতিষ্ঠা করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া।
জনতার আওয়াজ/আ আ