মহাসচিবসহ কারাবন্দি নেতাদের পরিবারের খোঁজ নিতে বাসায় গয়েশ্বর ও মিন্টু - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহাসচিবসহ কারাবন্দি নেতাদের পরিবারের খোঁজ নিতে বাসায় গয়েশ্বর ও মিন্টু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দলের মহাসচিবসহ কারাবন্দি নেতাদের পরিবারের খোঁজ নিতে তাদের বাসায় বাসায় যাচ্ছেন বিএনপি নেতারা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও হাবিবুর রহমান হাবিবের বাসায় যান স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

এ ছাড়া গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে পরিবারের খোঁজ নেন গয়েশ্বর রায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ