মহাসড়ক অবরোধ করে মেডিক্যাল শিক্ষার্থীদের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহাসড়ক অবরোধ করে মেডিক্যাল শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ৩:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ৩:০১ অপরাহ্ণ

 

সাভারের আশুলিয়ায় মাইগ্রেশনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আশুলিয়ার নাইটিংগেল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

এসময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, নাইটিংগেল মেডিক্যাল কলেজের বিএমডিসির অনুমতি নেই। এজন্য তারা অন্যত্র মাইগ্রেশন করতে গেলে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ একটি রিট করে। ফলে তারা মাইগ্রেশন করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তারা মাইগ্রেশনের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

নাইটিংগেল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রুহুল কবির রুমি বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে কর্তৃপক্ষেল সাথে কথা বলছি। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ