মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জন আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আসা ও যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী ভারত ও ভারতে থেকে আসার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। সেসময় মাটিলা সীমান্তের বাশবাড়িয়া গ্রাম থেকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৯ জন ও মাটিলা গ্রামের মাঠ থেকে ভারতে থেকে বাংলাদেশ আসার অপরাধে ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বাড়ী খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ