মাইগ্রেশনের দাবিতে নাইটিংগেল মেডিকেল কলেজে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাইগ্রেশনের দাবিতে নাইটিংগেল মেডিকেল কলেজে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১৬, ২০২২ ২:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১৬, ২০২২ ২:০৪ অপরাহ্ণ

 

সরকারি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মাইগ্রেশনের দাবিতে অবস্থান নিয়ে আন্দোলনে নেমেছেন সাভারের আশুলিয়ায় অনুমোদনহীন বেসরকারি এক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার নরসিংহপুরের সরকার মার্কেট এলাকার নাইটিঙ্গেল মেডিকেল কলেজের ভিতরে শিক্ষার্থী ও অভিভাবকরা অবস্থান নিয়ে এই আন্দোলন করছেন।

আন্দোলনে শিক্ষার্থী ও অভিভাবকের হাতে ‘অনুমোদনহীন মেডিকেল কলেজ কেন সিলগালা হলো না’, ‘বয়কট নাইটিংগেল’ ও ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মাইগ্রেশন চাই’ সম্বলিত ফেস্টুন দেখা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, আমরা ২০১৭ সালে ভর্তি হয়েছি। প্রায় ৪ বছর অতিবাহিত হয়ে গেছে। ভর্তির পর থেকেই আমরা কতৃপক্ষকে বলেছি কলেজ ঠিক করেন। এছাড়া বিএমডিসির রেজিষ্ট্রেশন আমাদের করে দিতে হবে। আমরা এমডির সাথে অনেকবার বসতে চেয়েছি। কিন্তু তিনি আমাদের সাথে বসবেন না বলে জানিয়ে দিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থী মো. ইয়াহিয়া শুভ বলেন, আমাদের একটাই দাবি, আমরা মাইগ্রেশন চাই। একই সাথে মাইগ্রেশনের অথরিটির জন্য আমরা প্রতিষ্ঠানের এমডিকে চাই। তিনি এখানে আসবেন, কথা বলবেন এবং রিট তুলে মাইগ্রেশন দিবেন। এর আগ পর্যন্ত আমরা এখানেই বসে থাকবো। এখান থেকে একজন শিক্ষার্থীও উঠবে না।

তিনি সাংবাদিকদের বলেন, আপনার হাসপাতালে যান, দেখেন একজন ডাক্তার কিংবা রোগী আছে নাকি। সাংবাদিক আসার খবর শুনে কতৃপক্ষ ভিতরে রোগী সাজিয়ে লোক রেখেছেন। দেখানোর জন্য সকাল থেকে রিকশা দাঁড়িয়ে রেখেছে। আমরা শেখার জন্য কোন রোগী পাই না। আজ তারা রোগী সাজিয়ে রেখে দিয়েছে। আমরা ১৫ লাখ টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছি। আমরা এমডিকে যদি বলি আপনি আসেন, তিনি বলেন আসতে পারবেন না।

এব্যাপারে নাইটিংগেল মেডিকেল কলেজের অধ্যক্ষ রুহুল কবির রুমি বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করছি। আশা করছি দ্রুত যাবতীয় সমস্যার সমাধান হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ