মাইলস্টোন ট্রাজেডি : এখনও নিখোঁজ ৩ শিক্ষার্থী ও ২ অভিভাবক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাইলস্টোন ট্রাজেডি : এখনও নিখোঁজ ৩ শিক্ষার্থী ও ২ অভিভাবক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার তিন দিন পরও নিখোঁজ রয়েছেন পাঁচজন। তাদের মধ্যে তিনজন শিক্ষার্থী এবং দুজন অভিভাবক রয়েছেন বলে নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিমান দুর্ঘটনায় ‘স্কুল শাখার’ ওই ভবনটিতে থাকা ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং ২ জন অভিভাবক মৃত্যুবরণ করেন।

এ ছাড়া, ভয়াবহ এ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন আরও ৫১ জন। আহতদের মধ্যে ৪০ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক, ১ জন অভিভাবক, ১ জন আয়া এবং ১ জন পিয়ন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত ২১ জুলাই (সোমবার) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হন। মর্মান্তিক এই ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ