মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের পাশে তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২১, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২১, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

এ সময় বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যরা বিচারের দাবি, ক্ষতিপূরণ, সুচিকিৎসার ব্যবস্থা, শহীদী মর্যাদা ও আহতদের পুনর্বাসনের দাবিতে তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন।

এ সময় আপাতত একজন প্রতিনিধির সঙ্গে সমন্বয় করে নির্বাচন পরবর্তী সময়ে বিষয়গুলো দেখার আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা এ সময় চিকিৎসা ব্যয় বহনে অক্ষমতা, পর্যাপ্ত সরকারি সহায়তার অভাবসহ নানা অভিযোগ তুলে ধরেন।

তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর তারেক রহমান সব ধরনের মানবিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে যথাযথ সহায়তা দেওয়া জরুরি বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান।

এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তারেক রহমান বলেন, বিএনপি সব সময় মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের পাশে থাকতে চায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ